বর্ণনা
৬০% প্রোপোলিস এক্সট্র্যাক্ট ও ২% নিয়াসিনামাইডের গ্লো সিরাম — ত্বক শান্ত রাখে, বাড়তি তেল নিয়ন্ত্রণে রাখে এবং আর্দ্রতা ধরে রেখে নিষ্প্রাণ ত্বকে স্বাস্থ্যোজ্জ্বল ভাব ফিরিয়ে আনে। হালকা, মসৃণ টেক্সচার দ্রুত শুষে যায়, চটচটে লাগে না।
মূল উপাদান ও তাদের কাজ:
- প্রোপোলিস এক্সট্র্যাক্ট ৬০%: ত্বক শান্ত ও আর্দ্র রাখে এবং ব্রণ ও লালচে ভাব কমাতে সহায়তা করে।
- নিয়াসিনামাইড ২%: তেল-পানির ভারসাম্য বজায় রাখে এবং ত্বকের রং সমান ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে।
- বেটেইন স্যালিসিলেট (BHA), টি ট্রি ও হলুদের নির্যাস: লোমকূপ পরিষ্কার রাখতে, ব্রণের প্রবণতা কমাতে ও ত্বকের টেক্সচার মসৃণ করতে সাহায্য করে।
কাদের জন্য: ব্রণপ্রবণ, তৈলাক্ত ও মিশ্র ত্বক; বড় লোমকূপ বা নিষ্প্রাণ, অসমান টোনের ত্বক। শুষ্ক ত্বকেও ব্যবহার করা যায় — সে ক্ষেত্রে পরে ময়েশ্চারাইজার লাগান।
ব্যবহারবিধি: মুখ ধোয়া ও টোনারের পর ২–৩ ফোঁটা সিরাম হাতের তালুতে নিয়ে আঙুলের ডগায় আলতো চাপ দিয়ে ত্বকে বসিয়ে দিন, তারপর ময়েশ্চারাইজার। সকাল-রাত দু’বেলাই ব্যবহার করা যায়; দিনে ব্যবহার করলে সানস্ক্রিন লাগান।
খেয়াল রাখুন: মৌমাছি-জাত উপাদানে (প্রোপোলিস) অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না। এতে অল্প মাত্রায় অ্যাসিড আছে, তাই প্রথমে প্যাচ টেস্ট করে নিন।
১০০% অরিজিনাল — BENEBO এর নিশ্চয়তা।











পর্যালোচনা
এখন পর্যন্ত কোন রিভিউ পাওয়া যায়নি।