বর্ণনা
কোরিয়ার জিনদো দ্বীপের কালো চাল ১০০ দিন ধরে প্রাকৃতিকভাবে ফার্মেন্ট করে তৈরি দুই-স্তরের (ডুয়াল-লেয়ার) টোনার। পানি ও হালকা তেলের দুই স্তর মিলে ত্বকের ভেতরে আর্দ্রতা পৌঁছায়, অথচ চটচটে ভাব রাখে না — বাড়তি তেল নিয়ন্ত্রণে রাখে আর ত্বককে মসৃণ ও উজ্জ্বল দেখায়।
মূল উপাদান ও তাদের কাজ:
- ফার্মেন্টেড কালো চাল: অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ — অ্যান্টিঅক্সিড্যান্ট সুরক্ষা দেয় এবং তেল নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
- রাইস সিড ওয়াটার ও রাইস ব্রান অয়েল: ত্বককে আর্দ্র ও কোমল রাখে।
- নিয়াসিনামাইড: ত্বকের রং সমান ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে।
- প্যানথেনল ও হায়ালুরোনিক অ্যাসিড: আর্দ্রতা ধরে রাখে এবং স্কিন ব্যারিয়ার মজবুত করে।
- অল্প পরিমাণ গ্লাইকোলিক অ্যাসিড: কোমলভাবে মৃত কোষ সরিয়ে লোমকূপ পরিষ্কার ও টেক্সচার মসৃণ রাখে।
কাদের জন্য: তৈলাক্ত, মিশ্র ও ব্রণপ্রবণ ত্বক — বিশেষ করে যাঁদের ত্বক উপরে তেলতেলে অথচ ভেতরে শুষ্ক লাগে।
ব্যবহারবিধি: দুই স্তর মেশাতে ব্যবহারের আগে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিন। মুখ ধোয়ার পর হাতে বা কটন প্যাডে নিয়ে পুরো মুখে আলতো চাপ দিয়ে লাগান, তারপর সিরাম ও ময়েশ্চারাইজার।
খেয়াল রাখুন: এতে সামান্য অ্যাসিড আছে — খুব সংবেদনশীল ত্বকে আগে প্যাচ টেস্ট করে নিন, দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করুন।
১০০% অরিজিনাল — BENEBO এর নিশ্চয়তা।










পর্যালোচনা
এখন পর্যন্ত কোন রিভিউ পাওয়া যায়নি।