Skip to main content

BENEBO

🚚 Home delivery across BangladeshbKash · Nagad · COD — Cash on delivery✦ 100% authentic products guaranteed🎁 Special discount on sunscreens — Coupon: SUMMER20🚚 Home delivery across BangladeshbKash · Nagad · COD — Cash on delivery✦ 100% authentic products guaranteed🎁 Special discount on sunscreens — Coupon: SUMMER20

আমরা চাই আপনি নিশ্চিন্তে কিনুন। তাই আমাদের নিয়মটি খুব সহজ রাখা হয়েছে।

পণ্য ডেলিভারি ম্যানের সামনেই দেখে নিন

এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ডেলিভারি ম্যান সামনে থাকতেই প্যাকেট খুলে প্রোডাক্ট দেখে নিন — ঠিক পণ্য এসেছে কিনা, সিল অক্ষত আছে কিনা, কোথাও ভাঙা বা লিক আছে কিনা।

কোনো সমস্যা চোখে পড়লে তখনই পণ্য ফেরত দিন — টাকা দিতে হবে না। এতে কারও কোনো ঝামেলা হয় না।

কোন ক্ষেত্রে ফেরত দেওয়া যাবে

  • অর্ডারের থেকে ভিন্ন প্রোডাক্ট এলে
  • প্রোডাক্ট ভাঙা, লিক করা বা সিল নষ্ট থাকলে
  • মেয়াদ উত্তীর্ণ পণ্য হলে

পণ্য গ্রহণের পর

প্যাকেট বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা দেওয়ার পর সাধারণত পণ্য ফেরত নেওয়া হয় না। স্কিনকেয়ার স্বাস্থ্যসংশ্লিষ্ট পণ্য বলে এই নিয়মটি সব ক্রেতার সুরক্ষার জন্যই।

তবে সমস্যা যদি সত্যিই আমাদের দিক থেকে হয় — যেমন ভুল পণ্য বা নকল প্রোডাক্ট — তাহলে নিয়মের বাইরে গিয়েও আমরা সমাধান করব। নির্দ্বিধায় যোগাযোগ করুন।

অর্ডার বাতিল

পণ্য কুরিয়ারে দেওয়ার আগে যেকোনো সময় বাতিল করতে পারবেন, কোনো খরচ লাগবে না। শুধু ফোন বা Facebook-এ জানালেই হবে।

Contact

যেকোনো সমস্যায় অর্ডার নম্বর হাতে রেখে ফোন করুন ০১৭৬৫২৫৪৩৭০ নম্বরে, বা Facebook-এ মেসেজ দিন। সমস্যার ছবি পাঠালে সমাধান দ্রুত হয়।

নোট: এটি আমাদের প্রারম্ভিক নীতি। ক্রেতাদের অভিজ্ঞতা বুঝে সময়ের সাথে এটি হালনাগাদ করা হবে।