benebobd.com ব্যবহার করলে আপনি নিচের শর্তাবলীতে সম্মত বলে গণ্য হবে।
পণ্য ও দাম
- সব দাম বাংলাদেশি টাকায় (৳) দেওয়া।
- প্রোডাক্টের ছবি ও বর্ণনা যতদূর সম্ভব সঠিক রাখা হয়; প্যাকেজিং ব্র্যান্ডের বার্সন অনুযায়ী সামান্য ভিন্ন হতে পারে।
- স্টক শেষ হলে অর্ডার বাতিল করা হতে পারে; সেক্ষেত্রে আগেই জানানো হবে।
- দাম বা অফার যেকোনো সময় পরিবর্তন হতে পারে, তবে অর্ডার করার সময়ের দামই চূড়ান্ত।
অর্ডার ও পেমেন্ট
- বর্তমানে কেবল ক্যাশ অন ডেলিভারি (COD) — পণ্য হাতে পেয়ে, দেখে নিয়ে তারপর টাকা দেবেন।
- অর্ডার নিশ্চিত করতে সঠিক নাম, ফোন নম্বর ও পূর্ণ ঠিকানা দিতে হবে।
- ফোনে যোগাযোগ করা না গেলে অর্ডার বাতিল হতে পারে।
- বারবার অর্ডার করে গ্রহণ না করলে পরবর্তীতে অগ্রিম পেমেন্ট চাওয়া হতে পারে।
ডেলিভারি
- ঢাকার ভেতরে ৳৮০, ঢাকার বাইরে ৳১৫০।
- সাধারণত ২–৫ কার্যদিবসের মধ্যে পৌঁছায়।
- প্রাকৃতিক দুর্যোগ, হরতাল বা কুরিয়ার সমস্যায় দেরি হতে পারে।
পণ্য ব্যবহার সংক্রান্ত বিজ্ঞপ্তি
আমরা পণ্য বিক্রি করি, চিকিৎসা পরামর্শ দিই না। সাইটের বর্ণনা সাধারণ তথ্যমাত্র। নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে হাতের ছোট অংশে প্যাচ টেস্ট করুন। ত্বকের গুরুতর সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
বুদ্ধিবৃত্তিক সম্পদ
এই সাইটের লেখা, ছবি ও ডিজাইন BENEBO-এর সম্পত্তি। অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। ব্র্যান্ডের নাম ও লোগো সংশ্লিষ্ট মালিকদের সম্পত্তি।
শর্ত পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করা হতে পারে। পরিবর্তন এই পেজেই প্রকাশ করা হবে।